একদিনে দেশে করোনায় মৃত্যু ৪৩, শনাক্ত ১৩৩৮ জন
অনলাইন নিউজ পোর্টাল
•
19 সেপ্টেম্বর 2021, 05:22 বিকাল
•
277 বার পঠিত
দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ২২৫ জনে। একই সময়ে ১ হাজার ৩৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জন।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৫ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৭ হাজার ১৮২ জনে। একই সময়ে ১ হাজার ১১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। তখন পর্যন্ত করোনায় আক্রান্ত হন ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জন।