একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫০ জন হাসপাতালে ভর্তি
অনলাইন নিউজ পোর্টাল
•
08 অক্টোবর 2021, 07:08 বিকাল
•
283 বার পঠিত
একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫০ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৭ জন আর বাকি ১৩ জন অন্যান্য বিভাগে।
শুক্রবার কন্ট্রোল রুম ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি মাসে এখন পর্যন্ত এক হাজার ৪৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৭৬ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ৭২৯ জন আর বাকি ১৫৭ জন দেশের অন্যান্য বিভাগের হাসপাতালে।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৯ হাজার ৬৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৭৩৫ জন। চলতি বছরে এখন পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে।