একদিনে ৫টিরও বেশি আর্মেনি ড্রোন ভূপাতিত করেছে আজারবাইজান
একদিনে আর্মেনিয়ার ৫টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে আজারবাইজান। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে এ দাবি করে।
বিবৃতিতে জানানো হয়, দুটি আর্মেনিয়ার ড্রোন ভূপাতিত করেছে এয়ার ডিফেন্স ইউনিট। পাশাপাশি দুটির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে বিশেষ সামরিক সরঞ্জাম দিয়ে। স্থানীয় সময় ভোররাত তিনটা ও সকাল ৯টার দিকে এগুলো ভূপাতিত করা হয়।
এছাড়া পঞ্চম ড্রোনটি আগজাবেদি অঞ্চলে উড়ানোর চেষ্টা করা হলে সেটি দুপুর ১২টার দিকে ভূপাতিত করা হয়। পৃথক বিবৃতিতে এ কথা জানিয়েছে আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত তিনদিনে আর্মেনিয়ার ৭টি ড্রোন ভূপাতিত করেছে আজারবাইজানের সেনাবাহিনী।
২৭ সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়।পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারথন আলোচনা হয়।