শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

একদিনে ২ হাজারের বেশি লোকের প্রাণহানি ভারতে

অনলাইন নিউজ পোর্টাল • 17 জুন 2020, 03:27 দুপুর • 689 বার পঠিত
একদিনে ২ হাজারের বেশি লোকের প্রাণহানি ভারতে

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এই প্রথম করোনায় একসাথে এতজনের প্রাণ গেল। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ হাজার ৯০৩ জনে দাঁড়াল।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। একদিনের মধ্যে সেখানে আরো ১ হাজার ৩২৮ জন আক্রান্ত হয়েছে। শুধু মুম্বাইতেই মোট মৃতের সংখ্যা ৩ হাজার ১৬৭ জন, যা দেশের সব রাজ্যের তুলনায় এখন পর্যন্ত একটি রেকর্ড। আর গোটা মহারাষ্ট্রে করোনার কবলে পড়ে মারা গেছে মোট ৫ হাজার ৫৩৭ জন। শুধু মঙ্গলবারই সে রাজ্যে মৃত্যু হয়েছে আরো ৮১ জনের।