শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

একাদশের অনলাইনে ভর্তির আবেদন শুরু: যেভাবে করা যাবে আবেদন

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 10 আগস্ট 2023, 02:01 দুপুর • 517 বার পঠিত
একাদশের অনলাইনে ভর্তির আবেদন শুরু: যেভাবে করা যাবে আবেদন

শুরু হয়েছে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন। তিনটি ধাপে করা হবে আবেদন গ্রহণ। প্রথমধাপে শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন ২০ আগস্ট পর্যন্ত।

অনলাইনে শিক্ষার্থীরা একাদশে ভর্তির আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের (www.xiclassadmission.gov.bd) মাধ্যমে। ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির পছন্দক্রম দেওয়া যাবে।  

একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে তার মেধা, কোটা ও পছন্দক্রম অনুযায়ী একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

এর আগে রবিবার একাদশ শ্রেণিতে ভর্তির বিস্তারিত তথ্য সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এবারো তিন দফায় আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে আগামী ৫ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর পর্যন্ত সর্বশেষ তৃতীয় ধাপে শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ দেয়া হবে। কলেজে ভর্তি শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে এবং ক্লাস শুরু হতে পারে ৮ অক্টোবর থেকে।