একা নামাযে জোরে তাকবীর বললে নামাযের ক্ষতি হবে কি?
মাসিক আল- কাউসার
•
15 এপ্রিল 2026, 11:20 দুপুর
•
131 বার পঠিত
প্রশ্ন:অনেক মানুষকে দেখা যায়, তারা একা সুন্নত ও ওয়াজিব নামায আদায় করার সময় এমন আওয়াজ করে তাকবীর বলে যার আওয়াজ তার আশপাশের মানুষ ভালোভাবে শুনতে পায়। আমার প্রশ্ন হল, এতে তার নামাযের কোনো ক্ষতি হবে কি?
উত্তর:উল্লেখিত অবস্থায় উচ্চ স্বরে তাকবীর বলা সুন্নত পরিপন্থী। আর যদি তা অন্যের ইবাদতে বিঘ্ন ঘটার কারণ হয় তাহলে আরো আপত্তিকর। তাই এ থেকে বিরত থাকা জরুরি। তবে এ কারণে নামায নষ্ট হবে না।
-রদ্দুল মুহতার ২/৮০