এক সপ্তাহের মধ্যে ভাস্কর্য সমস্যার সমাধান হবে: ধর্ম প্রতিমন্ত্রী
অনলাইন নিউজ পোর্টাল
•
05 ডিসেম্বর 2020, 11:52 রাত
•
801 বার পঠিত
আগামী এক সপ্তাহের মধ্যে ভাস্কর্য সমস্যা পুরোপুরি সমাধান হবে, বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি আরো বলেন, এরই মধ্যে সমস্যা অনেকটাই সমাধান হয়েছে।
শনিবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতার চিহ্ন রেখে বাংলাদেশ কোনো কাজ করে না। অসাম্প্রদায়িকতার বাংলাদেশের জন্য যা করার দরকার সে বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা ও জামালপুরের ডিসি মোহাম্মদ এনামুল হক প্রমুখ।