শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এক সপ্তাহে ১০৭০ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 20 জুন 2020, 03:46 দুপুর • 663 বার পঠিত
এক সপ্তাহে ১০৭০ জনের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক সপ্তাহে (৭ জুন থেকে ১৩ জুন) ১০৭০ জনের মৃত্যু হয়েছে। যা গত সপ্তাহের তুলনায় ১৭৯ জন বেশি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের একটি প্রকল্প বাংলাদেশ পিস অবজারভেটরি শুক্রবার করোনা সংক্রমণের সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ৭ জুন থেকে ১৩ জুন পর্যন্ত ১০৭০ জন মানুষ মৃত্যুবরণ করেন। এতে সবচেয়ে বেশি ৩১০ জন মারা যায় চট্টগ্রাম বিভাগে। দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা বিভাগ। এখানে ২৭০ জন মারা যায়। সবচেয়ে কম ৩৩ জন মারা যায় ময়মনসিংহ বিভাগে।