এক সপ্তাহ মশা নিধন অভিযান চালাবে ডিএনসিসি
মোহাম্মদ খাইরুল আমিন
•
10 মার্চ 2022, 11:01 দুপুর
•
285 বার পঠিত
টানা এক সপ্তাহ মশা নিধনে বিশেষ অভিযান শুরু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী এ অভিযান চলবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান।
রাজধানীর ইব্রাহিমপুর খাল সংলগ্ন বটতলা এলাকা থেকে এ কার্যক্রম শুরু করবেন। কর্মসূচির অংশ হিসেবে ১৬ নম্বর ওয়ার্ড এলাকায় প্রথমে এ কর্মসূচি পরিচালিত হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, ঐতিহাসিক মার্চ মাসে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে সপ্তাহব্যাপী ‘বিশেষ মশক নিধন অভিযান’ কার্যক্রমের ঘোষণা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার থেকে সাত দিনব্যাপী ডিএনসিসি এলাকায় এ কার্যক্রম পরিচালিত হবে।