এক রাকাতে তিনটি সিজদা করে সাহু সিজদা না দিলে নামায কি শুদ্ধ হবে?
মাসিক আল- কাউসার
•
11 এপ্রিল 2026, 11:54 দুপুর
•
167 বার পঠিত
প্রশ্ন:এক ব্যক্তি এক রাকাতে ভুলে তিনটি সিজদা করে এবং সাহু সিজদা না করেই নামায শেষ করে। এমতাবস্থায় তার নামায কি শুদ্ধ হয়েছে?
উত্তর:প্রশ্নোক্ত ক্ষেত্রে অতিরিক্ত সিজদা করার কারণে ঐ ব্যক্তির উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে। সাহু সিজদা না করার কারণে তাকে ঐ নামায পুনরায় পড়ে নিতে হবে।
-মুসান্নাফ আবদুর রাযযাক ২/৩১৯, হাদীস : ৩৫২৪; কিতাবুল আছল ১/২৪২; মাবসূত, সারাখসী ১/২২৮-২২৯; আলমুহীতুল বুরহানী ২/৩০৮; বাদায়েউস সানায়ে ১/৪০১