এক লাখ কৃষক ৫ হাজার টাকা করে অর্থসহায়তা পাবে জানালেন সেতুমন্ত্রী
অনলাইন নিউজ পোর্টাল
•
21 এপ্রিল 2021, 03:15 দুপুর
•
21 বার পঠিত
সম্প্রতি দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক লাখ কৃষক পরিবারকে সরকার ৫ হাজার টাকা করে দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার খুলনা সড়ক জোন বিআরটিসি, বিআরটিএ'র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে নিম্ন আয়ের প্রায় ৩৫ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। এছাড়া সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ এক লাখ কৃষক পরিবার পাবে ৫ হাজার টাকা করে। এ জন্য সরকারের ৯৩০ কোটি টাকা ব্যয় হবে।
তিনি আরো বলেন, লকডাউনের কারণে কর্মহীন অসহায়, খেটে খাওয়া মানুষ, ছিন্নমূল, ভাসমান মানুষদের সহায়তা করতে দলীয় নেতাকর্মী ও সমাজের সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানাই।