শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এক চুলা ৯৯০, দুই চুলা ১০৮০ টাকা

মোহাম্মদ খাইরুল আমিন • 05 জুন 2022, 04:49 দুপুর • 213 বার পঠিত
এক চুলা ৯৯০, দুই চুলা ১০৮০ টাকা

গ্যাসের মূল্য ভোক্তা পর্যায়ে বাড়ানো হলো। প্রিপেইড মিটারের গ্যাসের দামও বেড়েছে। বাড়েনি কেবল সিএনজিচালিত গ্যাসের দাম। 

আজ রোববার দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করে তা ঘোষণা করেছে।

এখন থেকে আবাসিক ক্ষেত্রে এক চুলার জন্য মাসে দিতে হবে ৯৯০ টাকা। এতদিন দিতে হতো ৯৫০ টাকা। দুই চুলার জন্য দিতে হবে ১ হাজার ৮০ টাকা। এতদিন দিতে হতো ৯৭৫ টাকা। ১ জুন থেকে নতুন দাম কার্যকর হচ্ছে। 

প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ১২ দশমিক ৬০ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা করা হয়েছে। সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দর ২৫৯ শতাংশ বেড়েছে। প্রতি ঘনমিটারে গ্যাসের দাম ৪ দশমিক ৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা করা হয়েছে।