শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এক ব্যবসায়ীর বাড়ি থেকে ২,৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার

মোহাম্মদ খাইরুল আমিন • 08 মে 2022, 03:44 দুপুর • 454 বার পঠিত
এক ব্যবসায়ীর বাড়ি থেকে ২,৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। 

অবৈধভাবে সয়াবিন তেল মজুত করার অভিযোগে আক্তার হোসেন নামের এই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

উদ্ধার করা তেল আজ রোববার খোলাবাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।  

এর আগে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ফটিকছড়ি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানার দক্ষিণ গজারিয়া গ্রামের আক্তার হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুদ করে রাখা ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে ঘটনাস্থলে গিয়ে অবস্থান করছিল। পরে সংবাদ পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে আমি দক্ষিণ গজারিয়া গ্রামে যাই। সেখানে গিয়ে দেখতে পাই আক্তার হোসেন নামে এক ব্যবসায়ী ২ হাজার ৩২৮ লিটার তেল অবৈধভাবে মজুত করে রেখেছেন। অবৈধভাবে পণ্য মজুতের অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর বিভিন্ন ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেয়া হয়। এছাড়া আজকে খোলা বাজারে এসব তেল বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়।