এক বছরে পদ্মাসেতু হতে আয় ৭৯১ কোটি টাকা
জানা গেছে, গত এক বছরে পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে প্রায় ৭৯০ কোটি ৯৪ লাখ ৭৮ হাজার ৩৭০ টাকা । ১ বছরে পদ্মা সেতুতে ৫২ লাখ ৫৭ হাজার ৮৫৫টি যান অতিক্রম করেছে । সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ।
সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ২৫ জুন ২০২২ এর পর থেকে গত ২২ জুন পর্যন্ত সেতুতে মোট টোল আদায় হয়েছে প্রায় ৭৯১ কোটি টাকা।
তিনি আরো জানান, গত বছর জুন মাসে মাত্র ৫ দিনে পদ্মা সেতু হতে টোল আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ ১ হাজার ৮৫০ টাকা। এই সময়ে পদ্মা সেতু পারাপার হয়েছে ১ লাখ এর অধিক যানবাহন।
এছাড়া প্রতি মাসে গড় টোল আদায় হয়েছে ৬৭ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার টাকা এবং প্রতিদিন গড়ে টোল আদায় হয়েছে ২কোটি ৮ লাখ ৪৯ হাজার ৩৮৭ টাকা। এছাড়া জানা গেছে, সেতুতে মোটরসাইকেল পারাপারের অনুমতি দেওয়ায় টোল আদায়ের হার বেড়েছে।