এজিয়ান সাগরে সামরিক প্রশিক্ষণ মহড়া চালালো তুরস্ক
অনলাইন নিউজ পোর্টাল
•
24 আগস্ট 2020, 12:04 দুপুর
•
236 বার পঠিত
গ্রিসের সঙ্গে উত্তেজনার মধ্যেই এজিয়ান সাগরে সামরিক প্রশিক্ষণ মহড়া চালিয়েছে তুরস্ক। দেশটির বিমানবাহিনী ও নৌবাহিনী মিলে যৌথভাবে এ মহড়া চালিয়েছে বলে জানা গেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রশিক্ষণ মহড়ায় যুদ্ধজাহাজের পাশাপাশি তুরস্কের এফ-১৬ জঙ্গিবিমানও অংশ নিয়েছে। তুরস্কের যৌথ বাহিনীর যুদ্ধ ও সক্ষমতা বাড়ানোর জন্যই এ মহড়া পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।
উল্লেখ্য, সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাসের অনুসন্ধান পেয়েছে তুরস্ক। এ নিয়েই গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।