শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এই ভোগান্তি আর কতদিন?

অনলাইন নিউজ পোর্টাল • 22 সেপ্টেম্বর 2021, 06:32 সকাল • 264 বার পঠিত
এই ভোগান্তি আর কতদিন?

যাত্রীদের সড়কপথে একটু স্বস্তি দিতে, ভোগান্তি কমাতে ঢাকার বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত নির্মাণ করা হচ্ছে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) রুট। ভোগান্তি কমানোর এ প্রকল্প ৯ বছর ধরে উল্টো সীমাহীন ভোগান্তির কারণ হয়ে আছে। কবে এ ভোগান্তি শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। তবে কর্তৃপক্ষ দাবি করেছে আগামী বছরের ডিসেম্বরেই এ প্রকল্পর কাজ শেষ হবে। ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম বলেন, কাজের মোট অগ্রগতি ৫৫ দশমিক ৬ শতাংশ। আমাদের আর দুটো কন্ট্রাক্ট ডিপো আর ফিডার রোডস এগুলো শতভাগ কাজ শেষ হয়েছে। আর প্রকল্পের মোট অগ্রগতি হচ্ছে ৬৩ দশমিক ২৭ শতাংশ। এ প্রসঙ্গে যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের শিক্ষক অধ্যাপক ড. শামসুল হক বলেন, যেখানে বিআরটি প্রকল্পটি হচ্ছে এটি আরবান এরিয়া নয়। এটা বাণিজ্যিক ও ন্যাশনাল করিডোর। এখানে বিআরটি প্রকল্প হওয়ার কথা না। অথচ সেখানেই হয়েছে এই প্রকল্পটি। সমন্বয়হীনতার কারণে এমনটি হয়েছে। এই প্রকল্পে দীর্ঘ সময় ব্যয় করছে প্রকল্প সংশ্লিষ্টরা। এখানে পরিকল্পনার ঘাটতি রয়েছে। এসব প্রকল্পে সরকারের উন্নয়ন দর্শনের কোনো গাইডলাইন নেই। ফলে জনদুর্ভোগ জন যন্ত্রণায় পরিণত হয়েছে। এটা একটা অভিশাপ।