শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঈশ্বরগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় এক জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 12 এপ্রিল 2022, 10:06 দুপুর • 260 বার পঠিত
ঈশ্বরগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় এক জনের মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। ঐ ব্যাক্তির নাম স্বাধীন মিয়া। তিনি উপজেলার সোহাগী ইউপির দরুন বড়ভাগ গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, স্বাধীন মিয়া রাতে  নিজের মুরগির খামারে ঘুমাচ্ছিলেন। সোমবার রাত দুইটার দিকে প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে মুরগির খামারে বিশাল একটি গাছ পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এছাড়া ঐ গ্রামে ঝড়ে দুটি গরু মারা গেছে।
 
আরও জানা যায়, উপজেলার সদর ইউনিয়ন, বড়হিত, উচাখিলা ও রাজিবপুর ইউনিয়নসহ নান্দাইল উপজেলার চন্ডিপাশা, নান্দাইল, গাংগাইল, শেরপুরসহ বিভিন্ন ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ছোট বড় অনেক গাছ উপড়ে পড়ে। ভেঙে যায় কাঁচা, আধাপাকা বাড়ি, মসজিদ, মাদরাসাসহ আশ্রয় প্রকল্প।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন এসব তথ্য নিশ্চিত করে জানান, সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পের দেয়া দুই ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের দুইটি ঘর মেরামত করার জন্য কাঠ মিস্ত্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয়েছে।