শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

ঈমানি মৃত্যু লাভে বিশ্বনবী ( সা.) নিয়মিত যে দোয়া পড়তেন

মোহাম্মদ খাইরুল আমিন • 31 জানুয়ারী 2022, 10:58 দুপুর • 27,947 বার পঠিত
ঈমানি মৃত্যু লাভে বিশ্বনবী ( সা.) নিয়মিত যে দোয়া পড়তেন

মুমিন বান্দাকে যাতে জাহান্নামে যেতে না হয়, জাহান্নামের কঠিন আজাব থেকে মুক্তি পায়, হাশরের ময়দানে লাঞ্ছিত হতে না হয় এবং ঈমানি মৃত্যু লাভ করে সে জন্য আল্লাহ তায়ালা কোরআনে তুলে ধরেছেনর একটি দোয়া। যা তুলে ধরা হলো-
  
আরবি উচ্চারণ: اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ حُسْنَ الْخَاتِمَةِ

উচ্চারন: আল্লহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ-তিমাহ। 

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে উত্তম মৃত্যু চাই। [১/তিরমিযী ২১৪০]

এই দোয়াটি অনেক ব্যাপক। প্রিয় নবী ( সা.) সুন্দর ও উত্তম তথা ঈমানি মৃত্যু লাভের জন্য এ দেয়াটি সব সময় পড়তেন।

সুতরাং মুমিন ব্যক্তি সব সময় এই দোয়া পড়লে শুধু উত্তম ঈমানি মৃত্যুই নয়, বরং সব কাজের শেষই হবে তার জন্য উত্তম ও কল্যাণকর।

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহর প্রতিটি কাজের শেষ ফল সুন্দর করতে সব সময় এ দোয়াটি পড়ার তাওফিক দান করুন। এ দোয়ার বরকতে ঈমানি মৃত্যু দান করুন। আমিন।