ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সংবাদটি `ভিত্তিহীন ও গুজব`
অনলাইন নিউজ পোর্টাল
•
23 জুলাই 2020, 02:41 দুপুর
•
253 বার পঠিত
বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামক ফেইসবুক পেইজ এর মাধ্যমে প্রচার করা হচ্ছে ‘ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার’। সংবাদটি ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হল। শিক্ষা মন্ত্রণালয় যখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে তখন সঙ্গে সঙ্গেই গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে।
এতে আরো বলা হয়, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এছাড়া বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামে কোনো বোর্ড নেই।