শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঈদের দিনসহ ৬ দিন গ্যাস থাকবে না

অনলাইন নিউজ পোর্টাল • 10 মে 2021, 04:12 দুপুর • 660 বার পঠিত
ঈদের দিনসহ ৬ দিন গ্যাস থাকবে না

আজ সোমবার সকাল ৬টা থেকে আগামী শনিবার রাত ১০টা পর্যন্ত বিবিয়ানা ও বাঙ্গুরা গ্যাসক্ষেত্র আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকবে।

জাতীয় গ্যাস গ্রিডের সক্ষমতা বৃদ্ধি ও জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য এই গ্যাসক্ষেত্র বন্ধ থাকবে বলে এক সংবাদে তিতাস কর্তৃপক্ষ  জানিয়েছে।
 এই সময়ে এলেঙ্গা, টাঙ্গাইল, নরসিংদী, জয়দেবপুর, ধনুয়া, আমিনবাজার, আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, মাধবদী, ভুলতা, আড়াইহাজার, তারাবো ও আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।