ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস, জানালো আবহাওয়া অধিদপ্তর
ঈদুল আজহার বাকি আর মাত্র এক দিন। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে । সে অনুযায়ী বলা যায়, ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ আরও ১২ টি জেলায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকার লঘুচাপটি বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র তা মোটামুটি সক্রিয় আছে।
এছাড়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকাসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন । এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের অতি ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।