শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

ঈদের চাঁদ দেখা কমিটির সভা রোববার

মোহাম্মদ খাইরুল আমিন • 29 মার্চ 2025, 02:49 দুপুর • 369 বার পঠিত
ঈদের চাঁদ দেখা কমিটির সভা রোববার

হিজরি ১৪৪৬ সনের পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে রোববার (৩০ মার্চ)।

সন্ধ্যা সাড়ে ছয়টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভায় উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এতথ্য জানিয়েছেন।

রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আর ২৯ রোজা হলে ঈদ উদ্‌যাপিত হবে ৩১ মার্চ।