শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঈদের আগে ছুটি নিয়ে সুখবর দিল সরকার

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 11 এপ্রিল 2023, 11:49 দুপুর • 321 বার পঠিত
ঈদের আগে ছুটি নিয়ে সুখবর দিল সরকার

এবার ঈদের ছুটি এক দিন বাড়ছে। এ জন্য ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে আসলে ছুটি শুরু হয়ে যাবে ১৯ এপ্রিল থেকেই। কারণ ১৯ এপ্রিল পবিত্র শবে কদর উপলক্ষে ছুটি। এর মানে এবারের পবিত্র ঈদুল ফিতরের ছুটি কমপক্ষে পাঁচদিন হচ্ছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রোজা পূর্ণ হওয়ার পর পবিত্র ঈদ হলে, ছুটি আরও একদিন বাড়বে।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয় সরকার। সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯ এপ্রিল বুধবার পবিত্র শবে কদরের ছুটি। সে ক্ষেত্রে ঈদের আগে একদিন  অর্থাৎ ২০ এপ্রিল খোলা থাকে। তাই মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্নে হয়, যাতায়াতটি যাতে আরামদায়ক হয় সে জন্য ২০ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে।