শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঈদে যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নিলে ব্যবস্থার নির্দেশ

অনলাইন নিউজ পোর্টাল • 17 জুলাই 2021, 04:41 দুপুর • 311 বার পঠিত
ঈদে যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নিলে ব্যবস্থার নির্দেশ

পরিবহণ মালিকদের লক্ষ করে ,এবারের ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অনেক পরিবহণ নিয়ম ও শর্ত মেনে চলছে না। যাত্রী পরিবহণের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় এবং শর্ত লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে বলেও তিনি জানান।

আজ শনিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। পরিবহণ ও মালিকদের দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী আরো বলেন, নিয়ম মেনে যাত্রী পরিবহণ করতে হবে, তা না হলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে শোকের মাস আগস্টে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া আলোচনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় প্রার্থনার মধ্য দিয়ে কর্মসূচি পালন করা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এমতাবস্থায় মন্ত্রী হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে দক্ষতার সঙ্গে পরিবহন ও মহাসড়ক ব্যবস্থাপনার আহ্বান জানান।