ঈদে ঘরমুখো মোটরসাইকেল আরোহীরাপদ্মা সেতুতে উচ্ছাস
গর্বের পদ্মা সেতুর উপর দিয়ে দীর্ঘ ৯ মাস ২৪ দিন পর আজ ২০ এপ্রিল থেকে পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচলের অনুমতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো একটি সফল রাষ্ট্র নায়কের মাইল ফলক অর্জন করলেন।
আজ বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে ঈদে ঘরমুখো মানুষ ঢাকা থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ স্বস্তিতে স্বজনদের সাথে ঈদ উৎসবে পরিবারের সাথে যোগ দিতে রওয়ানা হয়েছেন। বাইকাররাও অত্যন্ত সুশৃঙ্খলার সাথে স্বপ্ন যাত্রার মধ্যদিয়ে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারী পুরুষ আনন্দ ও উচ্ছ্বাসের সাথে ছুটে চলেছেন গন্তব্যের পথে।
উল্লেখ্য ২০২২ সালে পদ্মা সেতু পারাপারের জন্য উন্মুক্ত করে দেয়ার দুইদিনের মাথায় মোটর সাইকেল চালকদের বেপরোয়া আচরণের কারনে ২৭ জুন সেতু কর্তৃপক্ষ একটি প্রজ্ঞাপন জারি করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেতুর উপর দিয়ে মোটর সাইকেল চলাচল বন্ধ করে দেয়। বাইকারদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদকে সামনে রেখে শর্তসাপেক্ষে সেতুর উপর দিয়ে মোটর সাইকেল চলাচলের নির্দেশ দেন। দীর্ঘদিনের প্রতীক্ষা ও স্বপ্নের পদ্মা সেতু দিয়ে ঝামেলামুক্তভাবে পরিবারের সাথে ঈদ উদযাপনের সুযোগ তৈরি করে দেয়ায় পদ্মার দক্ষিণ পাড়ের ২১ জেলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।