এবিএম আমিন উল্লাহ নুরীকে রাজউকের নয়া চেয়ারম্যান হিসেবে নিয়োগ
অনলাইন নিউজ পোর্টাল
•
23 এপ্রিল 2021, 05:51 বিকাল
•
231 বার পঠিত
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। তিনি এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়। এ প্রজ্ঞাপনে আরো চারজনকে বিভিন্ন দফতরে নিয়োগ করা হয়েছে।