এবি ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক
অনলাইন নিউজ পোর্টাল
•
18 আগস্ট 2020, 07:59 বিকাল
•
1,211 বার পঠিত
এবি ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে প্রায় ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইনভেন্ট ক্লথিং লিমিটেডের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা চলমান রফতানি এলসির বিপরীতে পোশাক রফতানি না করে তা খোলা বাজারে বিক্রি করে এবি ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ৭ কোটি ৩ লাখ ৩৫ হাজার ৭৬০ টাকা আত্মসাৎ করেছেন, যা বর্তমানে সুদসহ ১১ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ১১৯ টাকা।
আসামিরা দণ্ডবিধি ৪২০/৪০৯/১০৯ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।