শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

এবছর রমজান মাসে মক্কা-মদীনায় ইফতার ও এতেকাফের আয়োজন করা হচ্ছে না

অনলাইন নিউজ পোর্টাল • 30 মার্চ 2021, 11:46 দুপুর • 253 বার পঠিত
এবছর রমজান মাসে মক্কা-মদীনায় ইফতার ও এতেকাফের আয়োজন করা হচ্ছে না

করোনা সংক্রমণের কারণে এ বছর রমজান মাসে মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদীনার মসজিদে নববীতে ইফতার ও এতেকাফের আয়োজন করা হচ্ছে না। তবে দুটি পবিত্র মসজিদের পরিচালনা বিষয়ক প্রধান শেখ আবদুল রহমান আল-সুদাইস জানান গ্র্যান্ড মসজিদে উপস্থিত মুসল্লিদের মাঝে সীমিত আকারে প্যাকেটজাত ইফতার দেয়া হবে। ইফতারের পাশাপাশি সেহরির আয়োজনও এ বছর বাতিল করা হয়েছে মসজিদে নববীতে। 

সোমবার বার্ষিক আলোচনা সভা শেষে শেখ আল-সুদাইস বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে এমন সব পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। করোনার টিকা না নিলে মসজিদে ঢুকতে দেয়া হবে না বলেও জানান তিনি। পাশাপাশি, মসজিদে অবস্থানের সময় মাস্ক পরতে হবে ও শারীরিক দূরত্বের নিয়ম যথাযথভাবে মেনে চলতে হবে। সৌদি আরবে বাইরে থেকে কেউ এ বছর রমজান মাসে উমরাহ পালন করতে পারবেন না। দেশটিতে ১৭ মে পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর সরকারের নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

তবে এর আগে, দেশটির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী জানিয়েছিলেন, যারা উমরাহ পালন করতে ইচ্ছুক তাদের অবশ্যই আগে থেকেই টিকা নিতে হবে।