এবার ভিয়েতনামে করোনার হাইব্রিড ধরন শনাক্ত
অনলাইন নিউজ পোর্টাল
•
30 মে 2021, 09:59 সকাল
•
647 বার পঠিত
দি টাইগার অফ বাইসাইকেল নামে খ্যাত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। সেখানে করোনাভাইরাসের একটি নতুন ধরন (ভেরিয়েন্ট) শনাক্ত করা হয়েছে। এটি করোনার ভারত ও যুক্তরাজ্যের ধরনের সংমিশ্রণ। করোনার ‘হাইব্রিড’ এ ধরন বাতাসের মাধ্যমে দ্রুত ছড়াতে পারে। ভিয়েতনামের কর্মকর্তাদের বরাত দিয়ে আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থানহ লং গতকাল শনিবার করোনার এই মিউটেশনকে ‘খুবই বিপজ্জনক’ হিসেবে বর্ণনা করেছেন।
করোনাভাইরাস প্রতিনিয়ত পরিবর্তিত হয়। পরিবর্তিত হয়ে নিজের নতুন নতুন ধরন তৈরি করে। ২০২০ সালের জানুয়ারিতে করোনা শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত এ ভাইরাসের হাজারো মিউটেশন চিহ্নিত করা হয়েছে।