শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

এবার ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন গুগল ও মাইক্রোসফট

অনলাইন নিউজ পোর্টাল • 26 এপ্রিল 2021, 03:38 দুপুর • 223 বার পঠিত
এবার ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন গুগল ও মাইক্রোসফট

এবার করোনাভাইরাস সংক্রমণ বিপর্যয়ে ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন গুগল সিইও সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। 

গুগল সিইও সুন্দর পিচাই টুইট বার্তায় উ্দবেগ প্রকাশ করে জানালেন, ভারতে ক্রমাগত বেড়ে চলা কোভিড সংকট দেখে বিধ্বস্ত বোধ করছি। এহেন ভয়াবহ পরিস্থিতিতে সংক্রমিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমস্ত রকম চিকিৎসা সহায়তার জন্য ভারতকে ১৩৫ কোটি টাকা দিচ্ছে গুগল। 

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা টুইট করে বলেন যে, ভারতের কোভিড পরিস্থিতি হৃদয় বিদারক। বিপর্যস্ত ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে আমার ধন্যবাদ।

এই বিপর্যয়ে সমস্ত রকমের চিকিৎসা সংক্রান্ত ত্রাণ পৌঁছে দিতে যত রকমের সহযোগিতা প্রয়োজন সবটাই করবে মাইক্রোসফট। একইসঙ্গে ভারতের জন্য অক্সিজেন কনসেনট্রেশন যন্ত্র কেনায় সহযোগিতা করবে মাইক্রোসফট।

করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ যেভাবে দাপট দেখাচ্ছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জার্মানি। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম দিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন।