শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

এবার রাশিয়া থেকে হীরা-মদ ও সামুদ্রিক খাবার আমদানিতে নিষেধাজ্ঞা

মোহাম্মদ খাইরুল আমিন • 12 মার্চ 2022, 08:20 সকাল • 228 বার পঠিত
এবার রাশিয়া থেকে হীরা-মদ ও সামুদ্রিক খাবার আমদানিতে নিষেধাজ্ঞা

রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি রাশিয়ান মদ, সামুদ্রিক খাবার এবং হীরা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। গত শুক্রবার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মস্কোর অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে বাইডেন বলেন, আমরা রাশিয়ার অর্থনীতির বেশ কয়েকটি উল্লেখযোগ্য পণ্য নিষিদ্ধ করছি। যুক্তরাষ্ট্র আরও কিছু রাশিয়ান নাম তালিকায় যুক্ত করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন কোনো যুদ্ধ চালিয়ে যেতে পারবেন না যা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।