শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এবার নিবন্ধন ছাড়াই টিকা শুরু, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত

মোহাম্মদ খাইরুল আমিন • 19 ফেব্রুয়ারি 2022, 04:30 দুপুর • 364 বার পঠিত
এবার নিবন্ধন ছাড়াই টিকা শুরু, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবন্ধন ছাড়াই করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। ঢামেক হাসপাতালের ভ্যাকসিন সেন্টারে আজ শনিবার এই টিকা কার্যক্রম শুরু হয়। চলবে চলতি মাসের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

এদিকে ঢামেক হাসপাতালের ভ্যাকসিন সেন্টারের ফোকাল পার্সন ডা. মো. ওয়াহিদুর রহমান বলেন, আমরা গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিবন্ধন ছাড়াই করোনার প্রথম ডোজ দেওয়ার জন্য চিঠি পাই। তাই আজ থেকে আমরা নিবন্ধন ছাড়াই টিকা কার্যক্রম শুরু করেছি। যাদের জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন আছে তাদের টিকা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন নিবন্ধন নেই তাদের মোবাইল নম্বর দিয়েই টিকা দিয়ে দিচ্ছি। যারা নিবন্ধন ছাড়াই টিকা নিচ্ছেন তাদের আমরা সিনোভ‍্যাক টিকা প্রথম ডোজ দিচ্ছি। এই কার্যক্রম চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

তিনি আরও বলেন, যারা এখনো করোনা টিকার প্রথম ডোজ নেননি তারা দ্রুত এসে টিকা নিয়ে নিন।