এবার নাগালের বাইরে কাঁচামরিচ
অনলাইন নিউজ পোর্টাল
•
11 আগস্ট 2021, 09:10 সকাল
•
102 বার পঠিত
কাঁচামরিচ নিয়ে ফটকা ব্যবসা করছে নরসিংদীর অসাধু ব্যবসায়ীরা। ৫০ টাকা কেজির কাঁচামরিচ ৩০০ টাকা কেজি দরে বিক্রি করে সাধারণ মানুষের পকেট থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। চার-পাঁচদিন ৩০০ টাকা কেজি দরে বিক্রি করার পর এখন কাঁচামরিচ ২০০টাকা দরে নেমে স্থিতাবস্থায় রয়েছে।
হঠাৎ করে একদিনে কাঁচামরিচের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির কারণ খুঁজে পাওয়া যায়নি। কাঁচামরিচ চাষের এলাকা নরসিংদীর বেলাবো ও রায়পুরা বিভিন্ন বাজারে যোগাযোগ করে জানা গেছে চাষিরা কাঁচামরিচের দাম বাড়ায় নি। পাইকারি ক্রেতারা চাষিদের কাছ থেকে কাঁচামরিচ কিনে নরসিংদীর কয়েকটি আড়তে সরবরাহ করে। আড়তদাররা পাইকারি বিক্রেতাদের কাছে অস্বাভাবিক মূল্যে বিক্রি করে।