শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

এবার মিয়ানমারে তারকাদের দমনে নেমেছে সামরিক জান্তা

অনলাইন নিউজ পোর্টাল • 06 এপ্রিল 2021, 08:41 রাত • 821 বার পঠিত
এবার মিয়ানমারে তারকাদের দমনে নেমেছে সামরিক জান্তা

মিয়ানমারে দুই মাসের বেশি সময় ধরে সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এতে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি সমর্থন দিয়েছে সঙ্গীত, অভিনয়সহ বিভিন্ন ক্ষেত্রের তারকারাও। এবার তাদের দমনে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশটির সামরিক জান্তা।

গত রবিবার ও সোমবার মিয়ানমারের সংবাদপত্র গ্লোবাল নিউ লাইটে ওয়ান্টেড লিস্ট প্রকাশ করেছে সামরিক জান্তা। বিক্ষোভে সমর্থন দেয়ায় অভিনয়, সঙ্গীত, সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে পারে এমন খবর ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। এমন অভিযোগে ৩ বছর পর্যন্ত শাস্তি হতে পারে।

প্রকাশিত সেই তালিকায় এসব ব্যক্তিদের ছবি, নিজ শহর ও ফেসবুক পেজের তথ্যও প্রকাশ করা হয়েছে। ওয়ান্টেড তালিকায় এ পর্যন্ত ৬০ জনের নাম এসেছে বলে বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে।