এবার কিরগিস্তান পাচ্ছে তুরস্কের বায়রাক্তার টিবি-২ ড্রোন
অনলাইন নিউজ পোর্টাল
•
23 অক্টোবর 2021, 09:00 সকাল
•
255 বার পঠিত
পুরো দুনিয়াকে চমকে দিয়ে আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে ব্যাপক সাফল্য অর্জন করে আজারবাইজান। আর মূলে ছিলো তুরস্কের ড্রোন। এবার সে ড্রোন পাচ্ছে তুরস্কের প্রতিবেশি একটি মুসলিম দেশ।
জানা যায়, আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে হওয়া নাগরনো কারাবাখ যুদ্ধে ব্যাপক সাফল্য এনে দেওয়া তুরস্কের বায়রাক্তার টিবি-২ ড্রোন পেতে যাচ্ছে মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ কিরগিজস্তান।
বৃহস্পতিবার কিরগিজস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির চেয়ারম্যান কামচিবেক তাশিয়েভ এ তথ্য জানান। এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু।
কামচিবেক তাশিয়েভ বলেন, কিরগিজস্তান তুরস্কের ড্রোনের চালান শিগগির পেতে যাচ্ছে। আমরা তুরস্কের কাছে বায়রাক্তার টিবি-২ (ট্যাকটিকেল ব্লক ২) ড্রোনের অর্ডার দিয়েছি।