এবার ঢাবি বন্ধ ঘোষণা, সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ
মোহাম্মদ খাইরুল আমিন
•
17 জুলাই 2024, 01:19 দুপুর
•
220 বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় আজ বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সভা উপাচার্য এ এস এম মাকসুদ কামালের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থাকা সিন্ডিকেটের এক সদস্য এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে সকল আবাসিক শিক্ষার্থীদের ঢাবির হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।