এবার বিমানের মতো ট্রেনেও থাকবে সেবিকা
অনলাইন নিউজ পোর্টাল
•
10 ডিসেম্বর 2021, 10:17 দুপুর
•
296 বার পঠিত
বিমানের মতো ট্রেনের যাত্রীদের সেবায় রেলসেবিকা নিয়োগ দিতে যাচ্ছে ভারত। ভারতীয় গণমাধ্যম বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে এর আগেও ট্রেনে রেলসেবিকা নিয়োগ দেওয়া হয়েছিল। তবে বাছাই করা কয়েকটি ট্রেনে পরীক্ষামূলক ভাবে এ নিয়োগ দিয়েছিল কর্তৃপক্ষ। এ বার স্থায়ীভাবে বিশেষ কিছু ট্রেনে রেলসেবিকা নিয়োগ দেবে ভারতের রেল কর্তৃপক্ষ।
তবে শুধু দিনের বেলা চলাচল করে এমন ট্রেনে রেলসেবিকা নিয়োগ দেওয়া হবে। রাতের ট্রেনে পুরুষরাই যাত্রীদের সেবা দেবেন। ট্রেনে ওঠার সময়ে যাত্রীদের স্বাগত জানানো থেকে খাবার পরিবেশন, অভিযোগ শোনার কাজ করবেন রেলসেবিকারা।
ভারতে এই উদ্যোগ নতুন হলেও অনেক দেশ বেশ আগে থেকে রেলসেবিকা নিয়োগ দিয়ে আসছে। বিশেষ করে চীনে রেলসেবিকা বেশ জনপ্রিয়।