শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

এ পর্যন্ত সৌদি পৌঁছেছেন ১১ হাজার ১২০ হজযাত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 15 জুন 2022, 09:55 সকাল • 232 বার পঠিত
এ পর্যন্ত সৌদি পৌঁছেছেন ১১ হাজার ১২০ হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত (১৫ জুন রাত ২টা) ১১ হাজার ১২০ জন সৌদি আরব পৌঁছেছেন। মোট ২৮টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন তারা।

এদিকে এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

 এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৭৩৭ জন হজযাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫টিতে তারা সৌদি পৌঁছান।

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির। ১১ জুনই BG3013 ফ্লাইটে সৌদি পৌঁছান তিনি।

সরকারের সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় আগত প্রথম থেকে ৭ম ফ্লাইটের সকল হজযাত্রী এখন মদিনায় অবস্থান করছেন। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় আগত ৮ম ফ্লাইটের হজযাত্রীরা আজ সকালে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে নির্বিঘ্নে মদিনায় পৌঁছেছেন। হজযাত্রীরা মদিনায় আট দিন অবস্থান করবেন এবং মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় শেষে আবার মক্কায় প্রত্যাবর্তন করবেন। যাত্রাকালে প্রশাসনিক দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইটি দলের সদস্যরা সংশ্লিষ্ট বাড়িতে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান।