দ্বিতীয় ডোজের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দ্বিতীয় ডোজ নেয়ার ৪ মাস পর করোনা টিকার বুস্টার ডোজ নেয়া যাবে। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, সবাই জানেন দ্বিতীয় ডোজ টিকা নেয়ার ছয় মাস পর বুস্টার ডোজ নেয়ার কথা। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন বলছে, ছয় মাস নয়, চার মাস হলেই বুস্টার ডোজ নেয়া যাবে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ১২ বছরের ঊর্ধ্বে যারা রয়েছে, তাদের সবাইকেই টিকা দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা পেলেই ১২ বছরের নিচে বয়সীদের টিকা দেওয়া হবে। ১২ বছর বয়সের নিচে টিকা দেওয়ার সব প্রস্তুতি নিয়ে রেখেছি, এখন শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার অপেক্ষায় আছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন ) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রমুখ।