শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দ্বিতীয় ধাপে ৮৩৮ ইউপিতে ভোট গ্রহণ শুরু

অনলাইন নিউজ পোর্টাল • 11 নভেম্বর 2021, 08:50 সকাল • 312 বার পঠিত
দ্বিতীয় ধাপে ৮৩৮ ইউপিতে ভোট গ্রহণ শুরু

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।  যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপির তফসিল ঘোষণা করা হলেও ভোট হচ্ছে ৮৩৮ ইউপিতে। কেননা, চারটির ভোট স্থগিত করা হয়েছে। একটির ভোট বাতিল করেছে ইসি। আর পাঁচটিতে সব প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২৬টি ইউপিতে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।