শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দুর্গাপূজায় শোভাযাত্রাসহ পরিহার করার নির্দেশনা ডিএমপির

অনলাইন নিউজ পোর্টাল • 15 অক্টোবর 2020, 06:52 বিকাল • 215 বার পঠিত
দুর্গাপূজায় শোভাযাত্রাসহ পরিহার করার নির্দেশনা ডিএমপির

করোনা ভাইরাসের কারণে এবার হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজায় মিছিল ও শোভাযাত্রা বন্ধ থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধির নির্দেশনা দিয়েছে ডিএমপি কর্তৃপক্ষ।

এছাড়া, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এবার পূজামণ্ডপের নিরাপত্তায় কোভিড থেকে সুস্থ হওয়া পুলিশ সদস্যদেরও মোতায়েন করা হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপি সদরদপ্তরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় একথা বলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

সভায় উপস্থিত সবার উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, করোনার কারণে বিভিন্ন জাতীয় পর্যায়ের অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে করা হচ্ছে। অনুষ্ঠানস্থলে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেবেন না। স্বাস্থ্যবিধি মেনে স্বল্পপরিসরে দর্শনার্থীদের পূজামণ্ডপে প্রবেশের ব্যবস্থা করতে হবে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ মণ্ডপে কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হওয়া পুলিশ সদস্যরা দায়িত্বে নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।