দুপুর থেকে গ্যাস থাকবে না রাজধানীর যে সব এলাকায়
অনলাইন নিউজ পোর্টাল
•
25 আগস্ট 2020, 10:15 দুপুর
•
193 বার পঠিত
ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর বেশকিছু এলাকায় (মঙ্গলবার)। গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
কোম্পানির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-খুলনা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অ্যালাইমেন্টের মধ্যে অবস্থিত নির্মাণাধীন জুরাইন ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য কোনো কোনো এলাকায় মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় ঘণ্টা গ্যাস সরবারহ বন্ধ থাকবে।
এছাড়াও জিয়া সরণি, জুরাইন, ধোলাইপাড়, জুরাইন মেডিকেল রোড, জুরাইন মাদরাসা রোড, এ কে স্কুল রোড, মীর হাজারীবাগসহ আশপাশের এলাকায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।