দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ
অনলাইন নিউজ পোর্টাল
•
19 জানুয়ারী 2021, 10:06 দুপুর
•
828 বার পঠিত
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সোমবার রাত ১২টার দিকে শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বন্ধ করে দেয়া সব ধরনের নৌযান চলাচলও। এতে নদী পারাপারের অপেক্ষায় শিমুলিয়াঘাটে ঘাটে আটকা পড়েছে কয়েক শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন |
ফেরি বন্ধের ফলে দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মাপারের অপেক্ষায় আছে আড়াই শতাধিক যান।