দুই ডোজ টিকা গ্রহণে ৯৯ শতাংশের দেহে এন্টিবডি
অনলাইন নিউজ পোর্টাল
•
22 সেপ্টেম্বর 2021, 07:28 সকাল
•
296 বার পঠিত
করোনা টিকার প্রথম ডোজ নেওয়াদের ৬২.৩৩ শতাংশের দেহে এবং দুই ডোজ নেওয়াদের ৯৯.১৩ শতাংশের দেহে অ্যান্টিবডি শনাক্ত হয়েছে। আবার, যারা টিকা নেননি তাদের ৫০ শতাংশের দেহে প্রাকৃতিকভাবে সার্স কোভ-২ ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ওয়ান হেলথ ইন্সটিটিউট সম্প্রতি সার্স- কোভ-২ সংক্রমণের বিস্তার নির্ণয়ের জন্য একটি গবেষণা পরিচালনা করেছে। গবেষণায় এসব তথ্য উঠে এসেছে বলে গতকাল মঙ্গলবার সিভাসু থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।