শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দুই দিনের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 11 নভেম্বর 2021, 09:32 সকাল • 1,057 বার পঠিত
দুই দিনের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে

আবহাওয়া পূর্ভাবাসে বলা  হয়েছে ,দুই দিনের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় স্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। গতকাল বুধবার   এ তথ্য জানা যায়।

আরো  জানা যায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে আবহাওয়ার একটি বুলেটিন তৈরি করা হবে। এখনই পুরোপুরিভাবে নিম্নচাপের অবস্থান সম্পর্কে বলা যাচ্ছে না। আপাতত দেশের নদী ও সমুদ্রবন্দরে কোনো সতর্কতা সংকেত নেই।’