শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দুই ছেলে সহ করোনা আক্রান্ত হলেন আইসিটি প্রতিমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 05 জানুয়ারী 2022, 10:00 দুপুর • 298 বার পঠিত
দুই ছেলে সহ করোনা আক্রান্ত হলেন আইসিটি প্রতিমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার দুই ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ১১টার ৪০ মিনিটে নিজের ফেরিফাইড ফেসবুকে স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

ওই স্ট্যাটাসে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে জুনাইদ আহমেদ পলক লিখেছেন, ‘কিছুক্ষণ আগে কোভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কোভিড পজেটিভ এসেছে।’