শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

দুই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 11 জুন 2025, 05:39 বিকাল • 445 বার পঠিত
দুই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগ্রহী প্রার্থীদের ২৬ জুন ২০২৫, বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় সব কাগজপত্রসহ মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠাতে বলা হয়েছে।

আবশ্যিক যোগ্যতা ও শর্তাবলি:

শিক্ষাগত যোগ্যতা:

  • কুয়েটের জন্য: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বা প্রযুক্তি বিষয়ে পিএইচডি ডিগ্রি।

  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে পিএইচডি ডিগ্রি।

পেশাগত অভিজ্ঞতা:

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে ন্যূনতম ২০ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা।
    অথবা

  • গবেষণাসহ ন্যূনতম ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, যার মধ্যে ৫ বছর গবেষণায় সম্পৃক্ত থাকতে হবে।

প্রশাসনিক দক্ষতা:
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষায় পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ছাত্রকল্যাণ এবং একাডেমিক কার্যক্রমে নেতৃত্বদানের অভিজ্ঞতা থাকতে হবে।

গবেষণা ও প্রকাশনা:

  • আন্তর্জাতিকভাবে স্বীকৃত (Q1–Q4 ক্যাটাগরিভুক্ত) জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রকাশ থাকতে হবে।

  • পাঠ্যপুস্তক বা গবেষণাগ্রন্থ প্রণয়নকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

  • বিদেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বা প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

বয়স:
প্রার্থীর বয়স ন্যূনতম ৪৫ বছর হতে হবে।

আবেদনকারীদের যথাযথ কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পাঠানোর আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।