দুই বছরের মধ্যে মিয়ানমারে নির্বাচন দেয়া হবে: সামরিক মুখপাত্র
ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে মিয়ানমার সেনাবাহিনী। তারা জানিয়েছে, আগামী দুই বছরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়া হবে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে সামরিক সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন এ কথা বলেন।
সেনা মুখপাত্র বলেন, দুই বছরের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়া হবে। অচিরেই মন্ত্রণালয়ের কার্যক্রম আবার শুরু করার পাশাপাশি ব্যাংকগুলোও খুলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মুখপাত্র জানিয়েছেন, দেশটিতে জারি করা ১ বছরের জরুরি অবস্থা আরও দীর্ঘায়িত হতে পারে। তার কথায়, দায়িত্ব যদি শেষ না হয়, তবে সেটি (জরুরি অবস্থা) ছয় মাস বা প্রয়োজনে আরও বেশি বাড়ানো হবে।
ওই সাক্ষাৎকারে নতুন নির্বাচনের কোনও সময়সীমা না জানালেও একই ধরনের আভাস দিয়েছেন এই সেনা কর্মকর্তা। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ২০০৮ সালের সামরিক সংবিধান অনুসারে দুই বছরের মধ্যে এ প্রক্রিয়া সম্পাদনের বাধ্যবাধকতা রয়েছে। ‘আমরা প্রতিজ্ঞা করছি, এটি বাস্তবে পরিণত করবোই’- বলেন তিনি।