শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ডুবন্ত নৌকা থেকে ১৫৪রোহিঙ্গা উদ্ধার,তুলে দেওয়া হল মিয়ানমারের কাছে

মোহাম্মদ খাইরুল আমিন • 10 ডিসেম্বর 2022, 08:53 সকাল • 434 বার পঠিত
ডুবন্ত নৌকা থেকে ১৫৪রোহিঙ্গা উদ্ধার,তুলে দেওয়া হল মিয়ানমারের কাছে

আন্দামান সাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ১৫৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে ভিয়েতনামি একটি নৌযান। জানা যায় পরে তাদেরকে মিয়ানমারের নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

ভিয়েতনামের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভিটিসি নিউজ গত বৃহস্পতিবার  এ তথ্য দিয়েছে।

এদিকে ভিটিসি নিউজে বলা হয়, বুধবার মিয়ানমার উপকূল থেকে ২৮৫ মাইল দক্ষিণে রোহিঙ্গাবোঝাই নৌকাটি দেখতে পায় ভিয়েতনামি নৌযান হাই ডুয়ং ২৯। ইঞ্জিন বিকল হয়ে নৌকাটির ভেতরে পানি ঢুকছিল। পরে ডুবন্ত নৌকা থেকে ১৫৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৪০ জন নারী ও ৩১ জন শিশু। পরদিন বৃহস্পতিবার উদ্ধারকৃত রোহিঙ্গাদের মিয়ানমারের নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

পরবর্তীতে এ বিষয়ে কিছু জানায়নি মিয়ানমার জান্তা, ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভিয়েতনামি নৌযানটির মালিক হাই ডুয়ং পেট্রলিয়াম অ্যান্ড মেরিন কর্পোরেশন।