শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 23 অক্টোবর 2021, 09:47 রাত • 249 বার পঠিত
ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত

আল-কায়েদার শীর্ষ নেতা আব্দুল হামিদ আল মাতার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন।

২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মেজর জন রিগসবি এক বিবৃতিতে জানান, আল-কায়েদার শীর্ষ এই নেতা নিহত হওয়ায় বিশ্বে সাধারণ মানুষ, যুক্তরাষ্ট্রের নাগরিক ও মিত্র রাষ্ট্রের নাগরিকদের ওপর হামলার ভবিষ্যৎ পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে।

তিনি আরও জানান, ড্রোন হামলায় আর কেউ হতাহত হয়নি। সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মার্কিন ফাঁড়িতে হামলার দুই দিন পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এ হামলা চালায়।

হামলার প্রতিশোধ হিসেবে মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে কিনা তা স্পষ্ট করেননি রিগসবি। সেই সঙ্গে সিরিয়ার কোন এলাকায় হামলা চালানো হয়েছে তাও স্পষ্ট করেন নি তিনি।